সিলেটে দুই জোটের সমঝোতার রাজনীতি ! সকালটা যে তোমার, দুপুরটা যে আমার’

Sunday, October 27, 2013

আমাদের সিলেট ডটকম:

সিলেটে দুই জোটে চলছে সমঝোতার রাজনীতি। এক পক্ষ যখন মাঠে নামছে, অন্যপক্ষ তাদের ছাড় দিয়ে ছাড়ছেন রাজপথ। ফলে, ১৮ দলের ডাকা হরতালের প্রথম দিনে সিলেটে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৮ দলের ডাকা হরতারের প্রথম দিনে আজ সকালে রাজপথে নিয়ন্ত্রণে ছিল হরতাল সমর্থনকারীরা। অন্যদিকে, দুপুর সাড়ে ১১টার দিকে মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতকর্মীরা মাঠে নামলে রাজপথ ছেড়ে যান ১৮ দলের কর্মীরা। এ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এক সুরসিক নাগরিক মন্তব্য করেছেন, সিলেটে আন্দোলনের পক্ষ-বিপক্ষ শক্তির এমন আচরণ মনে করিয়ে দেয়, সেই জনপ্রিয় গানের কলি-সকালটুকু তোমার, বিকেলটা যে আমার। সিলেটে সকালটা ছিল ১৮ দলের, আর দুপুরটা নিয়েছিল আওয়ামী লীগ। আর তাই এক্ষেত্রে বলা যায়- সকালটা যে আমার, দুপুরটা যে তোমার।

সচেতন মহল মনে করছেন, ক্ষমতাসীন মহাজোট ও বিরোধী শিবিরের ১৮ দলীয় জোট একে অন্যকে রাজপথের আন্দোলনে সুযোগ করে দিতে নেপথ্যে সমঝোতার মাধ্যমেই চালাচ্ছে নিজেদের কর্মসূচি। ৬০ ঘন্টার হরতালের প্রথাম দিনে সকালে নগরীতে মিছিল সমাবেশ করে হরতাল আহবানকারী ১৮ দলের নেতাকর্মীরা। তারা নগরীর বন্দরবাজার এলাকায় মিছিল করে কোর্ট পয়েন্টে অবস্থান নিতে চাইলে পুলিশী বাধার মুখে পড়েন। পরে মিছিলটি শহীদ মিনার পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে ১৮ দলের কর্মীরা পুণরায় মিছিল করে বন্দরবাজার এলাকায় এসে হকার্স পয়েন্ট সংলগ্ন করিম উল্লাহ মার্কেটের বারান্দায় আশ্রয় নেন। সেখানে দুপুর সাড়ে ১২ পর্যন্ত অবস্থান করে ১৮ দলের কর্মীরা। এর পরপরই মাঠ ছাড়তে শুরু করেন ১৮ দলের কর্মীরা। জোহরের আজান হলে হকার্স পয়েন্ট ত্যাগ করে নামাজে চলে যান ১৮ দলের সিনিয়র নেতারাও।

অন্যদিকে, দুপুর সাড়ে ১১টার দিকে মাঠে নামে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা কোর্ট পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করেন।

এ বিষয়ে মন্তব্য চাইলে আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বিরোধী দলের সাথে সমঝোতার বিষয়টি নাকচ করে দিয়ে আমাদের সিলেট’কে বলেন, সংঘাত এড়াতেই আওয়ামী লীগ তথা মহাজোট কৌশলে রাজপথ নিজেদের দখলে রেখেছেন।

অন্যদিকে, বিএনপির মহানগর শাখার এক যুগ্ম সম্পাদক আমাদের সিলেট’কে বলেন, সারা দেশে আওয়ামী লীগ হরতাল আহবানকারীদের সাথে সংঘাতে জড়ালেও সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন উস্কানী দেয়া হচ্ছেনা। এটি সুস্থ রাজনীতির লক্ষণ। তাই আমরাও আমাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। ভাংচুর-পিকেটিংয়ের মত ধ্বংসাত্মক কাজ থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছি। তবে, আওয়ামী লীগের সাথে কোনরূপ সমঝোতা করে রাজপথে অবস্থানের বিষয়টি উড়িয়ে দিয়েছেন ঐ নেতা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License