পরিস্থিতি দাবি করলে সরকার জরুরি অবস্থা জারি করবে

Sunday, October 6, 2013

joruri.thumbnailস্ক রিপোর্ট : বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর হুমকি-ধামকি মোকাবেলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারির ব্যাপারে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার ও সরকার সমর্থকরা। বেশ কিছুদিন হয় বিএনপি ও তার সমমনারা বলে আসছে, আগামী ২৫ অক্টোবর থেকে তারা রাজপথের দখলে নিয়ে নেবে এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশ অচল করে দেবে। বিরোধীদের পক্ষ থেকে এমনও হুমকি দেওয়া হচ্ছে যে, সরকারের মন্ত্রী-এমপিরা দেশ ছাড়তে বাধ্য হবেন।

নতুন দিনে প্রকাশিত খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ ও তার সমমনা দলগুলো রাজপথে থেকেই বিরোধীদের মোকাবেলার ঘোষণা দিয়ে রাখলেও সরকার প্রথমত আইন-শৃংখলাবাহিনী দিয়েই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে বলে জানা গেছে। তবে পরিস্থিতি দাবি করলে সরকার জরুরি অবস্থা জারি করতে এক মুহূর্ত দেরি করবে না বলে আওয়ামী লীগের নীতি নির্ধারক সূত্র থেকে বলা হচ্ছে।

উল্লেখ্য, সংবিধানের অনুচ্ছেদ ১৪১ক অনুযায়ী অভ্যন্তরীণ গোলযোগের জন্য দেশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হলে প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরে অনধিক একশত কুড়ি দিনের জন্য রাষ্ট্রপতি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে পারেন।

জরুরি অবস্থা জারি হলে সংবিধানের কিছু অনুচ্ছেদ এবং নাগরিকদের মৌলিক অধিকারগুলো স্থগিত থাকাতে পারে।

এদিকে জরুরি অবস্থা জারি করা হলে বিএনপি কী করবে সে সম্পর্কে দলটির নীতিনির্ধারকরা স্পষ্ট করে কিছু বলতে চাচ্ছেন না।

এর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবরও বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়া ও তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নেওয়াকে কেন্দ্র করে সহিংসতায় কমপক্ষে ১৭জন নিহত হয়। ২০০৬ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেডিও-টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। তার ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পরে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License