ডেস্ক রিপোর্ট : জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল আজহা ১৬ অক্টোবর উদযাপিত হবে। রবিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল। তিনি সাংবাদিকদের বলেন, গাইবান্ধা ও ঠাকুরগাঁও থেকে চাঁদ দেখার খবর এসেছে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া হজ পালনে সৌদি আরব রয়েছেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শনিবার চাঁদ দেখা দেওয়ায় সেখানে ১৫ অক্টোবর ঈদুল আজহা হবে।
মুসলমানদের এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন সরকারি ছুটি থাকে। ঈদ ১৬ অক্টোবর হওয়ায় এবার তিন দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক দুদিন ছুটিও জোড়া লেগেছে।
এদিকে মুসলমানদের ধর্মীয় উৎসবের আগে ১৪ অক্টোবর হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার কারণে সরকারি ছুটি থাকবে।
অর্থাৎ ঈদের ছুটি শুরুর একদিন আগে দুর্গাপূজার ছুটিও মিলে গেছে এবার। ফলে ঈদ, পূজা এবং এর পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।
১৬ অক্টোবর ঈদুল আজহা
Sunday, October 6, 2013
Labels:
# ডেইলি সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment