ঈদ ও দুর্গাপূজায় সিলেট মহানগরীতে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আনসার এবং সাদা ও নির্ধারিত পোষাকধারী পুরুষ ও নারী পুলিশ মোতায়েনের পাশাপাশি থাকবে র্যাবের টহল। এছাড়া প্রতিটি পূজামণ্ডপকে কেন্দ্র করে এলাকাভিত্তিক সর্বধর্মীয় সম্প্রীতি পরিষদ গঠন করা হচ্ছে।
সোমবার ৭ অক্টোবর দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি। এ সময় অতিরিক্ত কমিশনার এসএম রোকন উদ্দিন এবং উপ কমিশনার এজাজ আহমদ ও মুশফেকুর রহমান উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment