আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিলেট-রাজনগর সড়কে রোববার সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেটকার চাপায় ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- হাফিজ এমদাদুর রহমান(৪৮),মুক্তার মিয়া(৪০),হামজা মিয়া(৩৫),হিরন দে(২৫)নুপুর সেন(২৮),প্রভাত মালাকার(৪০)।- এদের মধ্যে ৩ জনকে সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে মৌলভীবাজারগামী একটি প্রাইভেটকার রাজনগরের চৌধুরী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের মালিকসহ ৬ জন আহত হন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল হাসান এমএনএকে জানান, চালককে আটক করা যায়নি।তবে গাড়িটি আটক করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment