শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন শাবি প্রেসক্লাব এর ২০১৩-১৪ বর্ষের কার্যনির্বাহী সংসদের নতুন কমিটির নির্বাচন রোববার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে গাজী সাদেক (দৈনিক যুগান্তর) ও সাধারণ সম্পাদক পদে আতিক মাহবুব (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম টিটু (দ্য ইন্ডিপেন্ডেন্ট/সবুজ সিলেট), যুগ্ম-সম্পাদক শাহরিয়ার ইকবাল (আলোকিত সিলেট), কোষাধ্যক্ষ ফয়েজ মোরতাজা (আমার দেশ) এবং দপ্তর সম্পাদক পদে জাবেদ ইকবাল (মানবজমিন) নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচিত তিনজন কার্যনির্বাহী সদস্যরা হলেন কাজী রাকিন (নয়া দিগন্ত), হাসান আদিল (উত্তরপূর্ব) ও আসাদুজ্জামান নয়ন (বাংলাদেশ প্রতিদিন)।
সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত একাডেমিক ভবন ‘বি’তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় শাবি প্রেসক্লাবের উপদেষ্টা ও উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার ফজলুর রহমান নির্বাচন পরিদর্শনে আসেন। পরে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ও সহকারী কমিশনার মো. মুয়্যিদ হাসান।
শাবি প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন
Monday, October 7, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment