এবারের ঈদে নয় দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। আগামী ১৬ অক্টোবর ঈদুল আজহা। ঈদের সপ্তাহে মাত্র একদিন (১৩ অক্টোবর) অফিস খোলা থাকায় অনেকেই ছুটির দরখাস্ত দিয়ে রেখেছেন। এই একদিনের ছুটি মঞ্জুর হলেই পেয়ে যাবেন, নয় দিনের ছুটি। অন্যথায় ছুটি না হলে তাও আবার কম কী, হাতে থাকে আরও ৬ দিন।
১১ ও ১২ই অক্টোবর সাপ্তাহিক ছুটি, ১৪ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং ১৫, ১৬ ও ১৭ই অক্টোবর ঈদুল আজহার ছুটি, ঈদের পর আবারও সাপ্তাহিক ছুটি ১৮ ও ১৯ অক্টোবর।
অর্থাৎ ঈদের ছুটি শুরুর একদিন আগে দুর্গাপূজার ছুটিও মিলে গেছে এবার। ফলে ঈদ, পূজা এবং এর পরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।
মূলত, ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন সরকারি ছুটি থাকে।
রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী আগামী ১৬ অক্টোবর ঈদুল আজহা।
নয় দিনের ছুটির ফাঁদে দেশ
Monday, October 7, 2013
Labels:
# ডেইলি সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment