জুড়ীর রাস্তাঘাটের বেহাল অবস্থা ফুটপাত ব্যবসায়ীদের দখলে

Sunday, October 6, 2013

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে দীর্ঘ দিন থেকে উন্নয়ন মূলক কাজ না হওয়ায় জুড়ী শহরের পোষ্ঠ অফিস রোডে রেলব্রীজ থেকে বিজিবি ক্যাম্প, জুড়ী বাসষ্ট্যান্ড থেকে কলেজ রোড এবং নিউ মার্কেট চৌমুহনী থেকে রেলষ্টেশন পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যান চলাচল ও জন-সাধারণের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রশাসনিক নজরদারী না থাকায় রাস্তার দু’পাশের ফুতপাত দখল করে নিয়ে ব্যবসা-বানিজ্য চালিয়ে যাচ্ছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। মাঝে মধ্যে তাদেরকে উচ্ছেদ করা হলেও কিছু দিন পর আবার দখল বানিজ্য শুরু হয়ে যায়। বর্তমানে রেলব্রীজ থেকে পোষ্ট অফিস পর্যন্ত সড়কের দু’পাশের ফুটপাত দখল করে নিয়েছে ব্যবসায়ীরা। এখানে একটি কাঁচা বাজার গড়ে উঠেছে। যানবাহণ চলাচলের সময় সাধারণ মানুষকে ঝুকি নিয়ে চলাফেরা করতে দেখা গেছে। সামান্য বৃষ্টি হলেই রেলব্রীজের নিচের সড়কটিতে পানি জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প সড়ক নির্মাণ করা হয়েও সেটি এখন বেদখল হয়ে গেছে। এদিকে নিউ মার্কেট থেকে ক্লাব রোড পর্যন্ত সড়কটি অল্প বৃষ্টিতেই তলীয়ে যায়। বেশ কয়েক মাস আগে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও অজ্ঞাত কারনে বন্ধ হয়ে যায়। এসড়কের দু’পাশে নিয়ম না মেনে চালকরা এলোমেলো ভাবে সিএনজি রাখায় জন দুর্ভোগ লেগেই আছে। স্কুল ও কলেজ গামী ছাত্র-ছাত্রীরা ঝুকি নিয়ে সড়ক পারাপার করছে। রেলষ্টেশন রোডের সড়কটি সংস্কার হলেও অল্পদিনের মধ্যে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় সময় এ সড়কে ছোটখাট দুর্ঘটনা গটে। সচেতন মহল জরুরী ভিত্তিতে শহরের ফুটপাত দখলমুক্ত, পানি নিস্কাশন, সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License