কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি গতকাল রোববার ১০ম শ্রেণীর ২ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। আহত ছাত্রদেরকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্ররা জানান, তারা প্রতিদিন ক্লাশের প্রথম বেঞ্চে বসেন। গতকাল রোববার তারা গিয়ে দেখেন তাদের স্থানে চা বাগানের অপর ছাত্ররা বসেছেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে টিফিনের সময় বিদ্যালয়ের সভাপতি মুজিবুর রহমান সেলিম এসে প্রধান শিড়্গিকা রুপিয়া বেগমসহ অন্যান্য শিক্ষকদের সামনে ১০ শ্রেণির ছাত্র পারভেজ রেজা ও রুয়েল হোসেন মুন্নাকে বেদড়ক পেটান আহত শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ার পরও শতবার কান ধরে উঠ-বস করানো হয়। ছাত্রদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চি?হ্ন রয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপিয়া বেগম ঘটনার সত্যতা শিকার জানান, বৃহস্পতিবার ছাত্রদের বসাকে কেন্দ্র করে ঝগড়া হয়। ছাত্ররা উশৃঙ্খল, শিক্ষকরা তাই পরিচালনা কমিটির দ্বারস্থ হন। সভাপতি কেন ছাত্রদের পেটালেন এর কোন সদুত্তর দিতে পারেননি প্রধান শিড়্গিকা। উপজেরা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার সিলেট ডিজির মিটিংয়ে থাকায় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, তিনি ঘটনা জেনেছেন। তিনি অসুস্থ ছাত্রদের দেখতে হাসপাতালে যাচ্ছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল ইসলাম জানান, আমি ঘটনাটি চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি।
কুলাউড়ায় বিদ্যালয়ের সভাপতির পিটুনীতে ২ ছাত্র আহত
Sunday, October 6, 2013
Labels:
# ডেইলি সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment