ফেসবুকে বিশ্ব নবীকে কটুক্তি করায় সনাতন ধর্মালম্বী যুবক জেল হাজতে

Sunday, October 6, 2013

সুনামগঞ্জ সংবাদদাতা : বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অপরাধে মিহির রঞ্জন রায় ওরফে প্রিন্স নামে এক সনাতন ধর্মালম্বী যুবককে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। রোববার দুপুরে তাকে সুনামগঞ্জের জামালগঞ্জ জোনের আমলগ্রহণকারী আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মিহির রঞ্জন রায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সাচনা গ্রামের মৃত জিতেন্দ্র রঞ্জন রায় এর ছেলে। সে জামালগঞ্জ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, শনিবার সন্ধ্যায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা ঘটনার প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা কের তাৎক্ষণিকভাবে তার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করলে পরিস্থিতি বেগতিক দেখে তার ব্যবহৃত ফেসবুকে সার্চ করে বিষয়টি সত্যতা পেয়ে বিকেলে প্রিন্সকে আটক করা হয়। রোববার দুপুরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License