হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া নামক স্থানে দ্রুতগামী ট্রাকের চাপায় শাকিব মিয়া (৯) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উল্লেখিত স্থানে সড়ক পারাপারের সময় বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনতা ধাওয়া করলে ট্রাকটি দ্রুত
পালিয়ে যায়। শাকিব সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক মিয়ার পুত্র। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

No comments:
Post a Comment