হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানকে মনোনয়ন না দিতে বিক্ষোভ

Tuesday, October 22, 2013

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :

হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়ার দাবিতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা তাকে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।


গতকাল মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ-বানিয়াচং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে শহরের গার্নিংপার্ক এলাকায় জড়ো হয়ে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন। শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উল্লেখিত স্থানে এক প্রতিবাদ সভায় মিলিত হন। আওয়ামী লীগ নেতা শেখ সামছুল হকের সভাপতি প্রতিবাদ সভায় বক্তৃতা করেন শ্রমিক লীগ নেতা মোঃ সজিব আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল প্রমুখ। বক্তারা বলেন, এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি নির্বাচিত হওয়ায় এলাকায় আশানুরূপ কোন উন্নয়ন কাজ করেননি। তিনি স্থানীয় নেতৃবৃন্দের সাথে অসদাচরণসহ উশৃঙ্খল মনোভাব পোষণ করেন। তার এহেন কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেন। এ ব্যাপারে এমপি মজিদ খান বলেন, দলের হাই কমান্ডই জানে কে হবিগঞ্জ-২ আসনের মনোনয়ন পাবে। যাকে মনোনয়ন দিবেন তাকে নিয়েই নৌকার জন্য কাজ করবো। এতে আমার আফসোসের কিছু নেই।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License