হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র গোলাম নুগায়ের বাকের (১৩) এর সন্ধান পাওয়া যাচ্ছেনা। গত ১২ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজন এমনকি তার বন্ধুদের বাড়ীতে খোঁজ করেও কোন হদিস মিলছেনা। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বাকেরের পিতা
নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের শাহ গোলাম ইজদানী শামীমের পুত্র গোলাম নুগায়ের বাকের গত ১০ অক্টোবর সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ী থেকে বের হয়। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

No comments:
Post a Comment