বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, গণতন্ত্রকে রক্ষার জন্য শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। আর বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে বিপন্ন করার জন্য নানা ভাবে পায়তারা চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্র করতে হবে নিজেদের স্বার্থে। যারা গণতন্ত্র চায় না, তারা কোন জনগণের বন্ধু হতে পারে না। গণতন্ত্রকে ধুলিসাৎ করতে রাস-া অবরোধ, রেল লাইন অবরোধ, উন্নয়ন কাজে বাধা, জানমালের নিরাপত্তাহীনতা, দা-কুড়াল-লাঠি-সোঠা বলে হুমকি প্রদান করছে, যারা দুর্নীতি করে দেশের টাকা বাইরে পাচার করছে, যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনের নামে দেশে অসি’তিশীল পরিসি’তি সৃষ্টি করছে, তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করা হবে।
মঙ্গলবার গণপুর্ত বিভাগের তত্বাবধানে ২ কোটি ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আধুনিক সুবিধা সম্বলিত নতুন থানা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নয়ন সাধিত হয়েছে, বিগত ৫ বছরে তা হয়নি। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, জনগণের কল্যাণ হয়েছে, একটি মধ্য আয়ের দেশ হিসাবে বাংলাদেশ সক্ষম অর্জন করেছে। একটি আত্মনির্ভরশীল সমাজ হিসাবে প্রতিষ্ঠাতা পেয়েছে। তিনি বলেন, কমলগঞ্জ থানা শূন্য অপরাধী থানা হিসাবে দেশের অন্যান্য থানার চেয়ে এই থানা বিবেচিত হবে।
তিনি অপরাধ দমনের পুলিশ বাহিনীকে কাজ করার আহবান জানান। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃর্ত্বে কতিপয় স্বার্থান্বেষী মহল দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। যারা গরীব দেশের সম্পদ নিজেদের ছেলেদের মাধ্যমে বিদেশে পাচার করে তারা কি দেশের উন্নয়ন করবে। দেশের নিরাপত্তা, কল্যাণ, উন্নয়ন ও মঙ্গলের স্বার্থেই শেখ হাসিনাকে সমর্থন দিতে হবে। নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলে রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে তাদের দমন করা হবে। মানুষের জান-মালের নিরাপত্তার বিষয়টি সংবিধানেই বলা আছে। সংবিধান অনুযায়ী পুলিশ আইন-শৃংখলা রক্ষার্থে সভা-সমাবেশ নিষিদ্ধ করতেই পারে। বিরোধী দল সভা-সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকান্ডের পাঁয়তারা করছে। সরকার ও আইন শৃংখলা বাহিনী নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে তৎপর রয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র্যাবের একটি হেলিকপ্টার যোগে স্বারাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি শমশেরনগর বিমান বন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে এক মোটর শোভা যাত্রাসহকারে স্বারাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপ কমলগঞ্জ থানায় পৌছান। বেলা সাড়ে ১২টায় কমলগঞ্জ থানা ভবনের ফলক উন্মোচন করেন।
থানা ভবন উদ্বোধন শেষে মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে কমলগঞ্জ থানা চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক গণপরিষদ সদস্য আজিজুর রহমান, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগ সম্পাদক নেছার আহমদ, গণপূর্ত বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো: আব্দুস সাত্তার, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান। জুড়ী থানার ওসি (তদন-) মো: জালাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল মতিন, শ্রীমঙ্গল পৌর আয়োমীলীগ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার গত ৫ বছরে সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। দেশে শিক্ষা দিক্ষায়, ব্যবসা বাণিজ্যসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, পুলিশ লাগবে না, আওয়ামীলীগকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি সবাইকে আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রদানের আহবান জানান। তিনি বলেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিনের নেতৃত্বে ফাটাফাটি, পিছপা হবো না। সিলেটের ১৯টি আসনই নিয়ে আসব ইনশা আল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেন, দা, কুড়াল দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না। খালেদা জিয়া দেশ জঙ্গী রাষ্ট্র বানাতে চায়। বাংলার মানুষ ও আওয়ামী লীগ খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখান করেছে। তিনি এই এলাকার সাংসদ চিফ হুইপকে আবারো নির্বাচিত করার আহবান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে সিনিয়র মন্ত্রী করা হবে।
এছাড়াও সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আহমদ, কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ নীহার রঞ্জন নাথ প্রমুখ।
সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ সংবিধান অনুযায়ীই চলবে। যারা দা কুড়াল দিয়ে আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা আইন লঙ্ঘন করেছেন। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের বাইরে পদক্ষেপ নেওয়ার অধিকার কোন রাজনৈতিক দলের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের যে প্রস্তাব দিয়েছেন, তার বাইরে আলোচনা করার কোন সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার মামলার তদন্ত দ্রুত গতিতে চলছে। শীঘ্রই জাতি তা জানতে পারবে। বর্তমান সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার নেতৃত্বে কতিপয় স্বার্থান্বেষী মহল দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চায় ——————————স্বরাষ্ট্রমন্ত্রী
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment