বিশ্ব ব্যাংকের অর্থায়নে দিরাই উপজেলার জগদল গ্রামে হাওড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে নবনির্মিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আজ বুধবার উদ্বোধন করা হচ্ছে।
মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থাকবেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ড. সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম-সচিব মিজানুর রহমান।
উল্লেখ্য, জগদল গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা জেলার তৎকালীন জেলা প্রশাসক মিজানুর রহমানের চেষ্টায় হাসপাতালটি স’াপিত হয়। হাসপাতালের উদ্বোধন উপলক্ষে জগদল গ্রামে উৎসবের আমেজ ও সাজসাজ রব বিরাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করার জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একাট্টা হয়ে কাজ করছেন। হাসপাতাল নির্মাণে ব্যয় হয় প্রায় ১৬ কোটি টাকা। হাসপাতালটি ২তলা বিশিষ্ট। হাসপাতালের পাশাপাশি ৪টি আবাসিক কোয়ার্টার ও ১টি গাড়ির গ্যরেজ নির্মাণ করা হয়েছে। হাসপাতাল এলাকায় বর্ষায় নৌকা ও হেমনে- গাড়ি চলাচলের সুযোগ রয়েছে।
জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন মঞ্জু জানান, হাসপাতালটিতে হাওড়ের পূর্বাঞ্চলের প্রায় ১ লাখ মানুষ চিকিৎসেবার সুযোগ পাবেন। জগদল থেকে দিরাই উপজেলা সদর হাসপাতালটি ১৫ কি.মি. দূরে। সেখানে নিয়ে চিকিৎসা নেওয়া হাওড়ের মানুষের পক্ষে কষ্টকর। বিশিষ্ট সমাজসেবক হূমায়ুন রশীদ লাভলু জানান, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া ২০০৬ সালের ২১ শে সেপ্টেম্বর এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
দিরাইয়ের জগদলে ২০ শয্যার হাসপাতালের উদ্বোধন আজ
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment