তারেক রহমান সম্পর্কে অর্থমন্ত্রী’র অশোভন মন্তব্যের প্রতিবাদে বিএনপির সভা

Monday, October 14, 2013

USA-BNPবাপসনিঊজ:নিউইয়র্কঃ ১৩ অক্টোবর রাত ৮টা নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ গরমেট রেষ্টুরেন্টে নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হায়দার জাকিরের পরিচালনায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অর্থমন্ত্রি আবুল মাল আব্দুল মুহিতের মন্তব্যের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়।খবর বাপসনিঊজ.

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সভাপতি মাওলানা মোঃ আতিকুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সিনিয়র সহ-সভাপতি এম.এ. খালেক আকন্দ, সিটি বিএনপি’র সিঃ সহ-সভাপতি এম.এস.আই. শাহিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধাদলে আহ্বায়ক ওয়াহেদ আলী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি’র নেতা শহিদুল ইসলাম শিকদার।

অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন মেম্বার, এএসএম মাইনুল করিম টিপু, বিলকিস বেগম, সাদিক রহমান, আবুল কামাল প্রমুখ।

বক্তাগণ বলেন- শেখ হাসিনা সরকারের শেষ বিকালে অর্থমন্ত্রী মাল মুহিত কর্তৃক বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান সম্পর্কে অশোভন মন্তব্যে বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র জাতীয়তাবাদী শক্তির আদর্শে বিশ্বাসীদেরকে মর্মাহত করে তুলেছে। শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসীগণ এ অশোভন মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং অতিসত্ত্বর নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য মাল মুহিতের প্রতি আহ্বান জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License