তাহিরপুরে পূজা উপলক্ষে চলছে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর

Monday, October 14, 2013

কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর। গতকাল শুক্রবার রাত ১২টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া শুল্কস্টেশন সংলগ্ন জয়বাংলা বাজারে উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দাকার এর শুভ উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন-তাহিরপুর থানার এস আই শাহালম,ব্যবসায়ী আবুল খায়েরসহ অন্যান্যরা। তিন দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। প্রশাসনের অনুমতি ছাড়াই এলাকার স্থানীয় প্রভাবশালীরা কয়েক জনপ্রতিনিধিকে নিয়ে এই আয়োজন করে গতকাল শুক্রবার রাত ১২টা থেকে রাতভর যাত্রা ও নাটকের নাম করে অশ্লীল নাচ-গান প্রদর্শন করে। তার পাশাপাশি অর্ধলক্ষাধিক টাকার বিনিময়ে জুয়ার বোর্ড লিজ দিয়ে বাজারের দক্ষিণ দিকে বসানো হয় জমজমাট আসর। স্থানীয়রা জানান,পূজা অনুষ্ঠানটি হিন্দু ধার্মালম্বীদের জন্য হলেও এলাকার প্রভাবশালী মুসলমান জনপ্রতিনিধিরা তাদের মনোরঞ্জনের জন্য বিজিবি ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে যাত্রা ও জুয়ার আসরের আয়োজন করেন। এব্যাপারে যাত্রার অভিনেতা লাল মিয়াসহ অন্যন্যারা বলেন,যা হয়েছে ভাইস চেয়ারম্যান লিটন খন্দকারের নেতৃত্বেই হয়েছে,আমরা শুধু অভিনয় করেছি। যাত্রা দেখতে আসা মানিগাঁয়ের সবুজ মিয়া,তারা মিয়া,শান্তিপুরের আকবর আলী,রতন মিয়া বলেন,অনেক দিন পর পুলিশ ও বিজিবির উপস্থিতিতে ফাটাফাটি যাত্রা গান দেখেছি। জুয়া খেলতে আসা লাউড়েরগড়ের করম আলী,জাবেদ মিয়া,লালঘাটের চেরাগ আলী বলেন,জুয়ার খেলার সময় আমাদেরকে কেউ বাধা দেয়নি,শান্তিপূর্ণ ভাবে খেলতে পেরেছি। এব্যাপারে বড়ছড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নূরুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই জুয়ারীরা,জুয়ার বোর্ড নিয়ে পালিয়ে যায়। তাহিরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন,আমার জানমতে কোথাও যাত্রা ও জুয়ার আসর হয়নি। তারপরও এব্যাপারে খোঁজ নিয়ে দেখব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন খান বলেন,যাত্রা-নাটক ও জুয়া খেলার জন্য আমি কাউকে অনুমতি দেইনি,এব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License