বাপসনিঊজ:গত ১৩ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৭টায় জ্যাক্সন হাইট্স্থ ‘মোহামুদিয়া পর্টি সেন্টারে’ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপা’র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন এডভোকেট হারিছ, সহ-সভাপতি এস.এম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, দপ্তর সম্পাদক শফিউল আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, জাতীয় যুব সংহতির সহ-সভাপতি ওহিদ ফেরদৌস, মহিলা সভানেত্রী শিউলী হোসেন, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সহ-সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, নিউইয়র্ক সিটি কমিটির সাধারণ সম্পাদক ফয়েজুল্লা নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির লীপু প্রমুখ।খবর বাপসনিঊজ.সভায় আগামী ২৪ শে অক্টেবরের পরে দেশে কি হবে? এ নিয়ে সকল বাংলাদেশীদের মত প্রবাসে আমাদের মাঝেও একটি আতংক বিরাজ করছে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষ থেকে বর্তমান সরকার প্রধান ও বিরোধী দলের নেতার প্রতি বিশেষ অনুরোধ বাংলাদেশের জনগনের জান মালের ক্ষতি হয় এরূপ ধ্বংসাত্বক কার্যক্রম থেকে বিরত থাকা। দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রতিটি নাগরিকের কর্তব্য। সকল বক্তাই তাদের বক্তব্যে হরতাল, জ্বালাও.পোড়াও কর্মসূচী দিয়ে বাংলাদেশের জনগন তথা ব্যবসায়ীদের ক্ষতি সাধন না হয় কিংবা অর্থনৈতিক অব্যবস্থা না হয় এব্যাপারে সকলকে ধৈর্যশীল থাকার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহনে অবাধ ও শুষ্ঠু নির্বাচন এ মুহুর্তে জাতির কাম্য। সেদিক দিয়ে বর্তমান সরকারের আশানুরূপ সহযোগিতা কামনায় জাতির আগামী দিনে সুন্দর জীবন গড়ার একটি উপায়। সভার শেষ পর্যায়ে ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় পার্টির চেয়ারম্যান ‘পল্লীবন্ধ’ হুসেইন মোহাম্মদ এরশাদ এবং যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির পক্ষ থেকে বাংলাদেশের জনগন ও যুক্তরাষ্ট্র প্রবাসী সকল বাংলাদেশীকে শুভেচ্চা জানানো হয়।
নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সমাবেশ
Monday, October 14, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment