কোম্পানীগঞ্জ সীমান্তে ॥ বিজিবি’র অভিযানে অফিসার চয়েস মদ, বিয়ার এবং ফেনসিডিল আটক

Tuesday, October 22, 2013

বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালিয়ে ২৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৭২ বোতল বিয়ার এবং ০৫ বোতল ফেনসিডিল আটক করেছে। সিলেট এর ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির হাবিলদার মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে ৬


সদস্যের ১টি বিশেষ টহল দল গতকাল রাত ৪টায় সীমান্ত পিলার ১২৫১/২০-এস হতে আনুমানিক ২ কিঃ মঃ বাংলাদেশের অভ্যন্তরে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম কালাইরাগ মাঠের মধ্যে মালিকবিহীন ২৯৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৭২ বোতল বিয়ার এবং ০৫ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ৪ লক্ষ ৫১ হাজার টাকা। আটককৃত মদ স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License