সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে জায়গা দখল নিয়ে হামলায় ৪ মহিলাসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ককন দেব (২৫), রাখাল দেব (২৮), রিনা দাস (৩৫), ফুলু রানী দেব (৬৫), মাধবী রানী দেব (৪০), সুশীল দেব (৩৫) ও রুনু রানী দেব (৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের মৃত সাধন চন্দ্র দেবের স্ত্রী রুনু রানী দেব এর বাড়ির জায়গা দখল করার জন্য দীর্ঘদিন ধরে একই গ্রামের ওবায়দুর রহমান চেষ্টা করে আসছিল। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ওবায়দুর রহমান তার লোকজন নিয়ে জোর পূর্বক ওই জায়গায় গাছ লাগাতে গেলে বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাকছুদুর রহমান বলেন-সংঘর্ষের বিষয়টি জানতে পেরেছি, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।

No comments:
Post a Comment