বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আব্দুল মাজিদ মুজিব ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক দুবাই প্রবাসী শিল্পপতি আব্দুল মাজিদ মুজিব গত মঙ্গলবার নিজ বাড়ীতে সুজানগর গ্রামের দুস্থ ৫১ পরিবারের মধ্যে ১০২ বান্ডিল ঢেউটিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে ২৬ লাখ টাকার অনুদান প্রদান
করেছেন। এছাড়া দুইজন কন্যাদায়গ্রস্ত পিতামাতাকে বিয়ের খরচের অর্থ প্রদান করেন।
গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ আলাল উদ্দিনের সভাপতিত্বে সুজানগর ইউনিয়নের ইউপি মেম্বার মকবুল হোসেন সেবুল ও হাফেজ সাইদুল আলমের পরিচালনায় ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গাজী মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক চেয়ারম্যান ছাবির আহমদ, কাতারস্থ বড়লেখা সমিতির সভাপতি হাফেজ লিয়াকত আলী, ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা আগর আতর বহুমুখী সমবায় সমিতির সভাপতি আনছারুল হক, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সুন্দর, বিশিষ্ট ব্যবসায়ী খিজির আহমদ, সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সাহেদুল মজিদ নিকু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমএ মোহিত মুকুল, সাবেক সভাপতি জয়নুল ইসলাম প্রমুখ।

No comments:
Post a Comment