ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড-এর কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরোজ বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরী করা হয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে ইসলামিক রিলিফ,
অক্সফাম ও বার্ডের যৌথ উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনে ৭ম ডিপেকো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য সাড়া প্রধান সংস্থা যেমন-ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সমন্বয় সাধন করে কাজ করতে হবে।
ইসলামিক রিলিফের কান্ট্রি ডিরেক্টর ডিপেকো-৬ কার্যক্রমের বিস্তারিত জানতে ১ নং ওয়ার্ড পরিদর্শন করেন। ডিপেকো-৬-এর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রাক্তন কাউন্সিলর আজিজুল হক মানিক-এর কার্যালয়ে শাবেল ফিরোজের সাথে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন-প্রাক্তন মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, পায়রার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সমাজকর্মী মুফতি নেহাল উদ্দিন, ওয়েভস সমাজ কল্যাণ সংঘের আফিকুর রহমান আফিক প্রমুখ।
ইসলামিক রিলিফের পক্ষ থেকে ছিলেন-সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহ শাহেদ আহমদ, প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান আশা।

No comments:
Post a Comment