ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, বর্তমান সরকার যদি এককভাবে নির্বাচন করতে চায়, তাহলে সে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিবেনা। কারণ কিছুদিন আগে বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ
যে তান্ডব ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে এতে এটা স্পষ্ট যে তাদের অধীনে কখনই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বরগুনা-২ উপ-নির্বাচনের দিন আওয়ামীলীগের সন্ত্রাসীরা কয়েকটি কেন্দ্র থেকে ইসলামী আন্দোলনের পোলিং এজেন্টদের বের করে দিয়েছে এবং নির্বাচনী ক্যাম্প ভাংচুর সহ নেতাকর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগের অধীনে নির্বাচনের এই হচ্ছে নমুনা। অতএব শেখ হাসিনা যদি নির্বাচনকালীন সরকার প্রধান থাকেন তাহলে তার অধীনে কোনভাবেই প্রভাবমুক্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। এরপরেও যদি সরকার জোরপূর্বক একদলীয় নির্বাচন করার চেষ্টা করেন তাহলে সিলেট থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
তিনি গতকাল মঙ্গলবার কোতোয়ালী থানা ২৩নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কোতোয়ালী থানা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মোঃ মনির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস শহীদ, দক্ষিণ সুরমা থানা আহ্বায়ক মোঃ আব্দুল মুহিত, সদস্য সচিব মাসুম আলম প্রমুখ। কমিটির দায়িত্বশীলরা হচ্ছেন- সভাপতি মোঃ জসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment