সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেছেন বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ যুবলীগ ও
ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিরলস ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন বিরোধী দলের সকল ষড়যন্ত্র প্রতিহত করে মাঠে থেকে কাজ করতে হবে। দেশের অপশক্তি জামায়াত শিবিরের বিরোদ্ধে আন্দোলন গড়ে তুলতে সোচ্চার হয়ে মাঠে থাকতে হবে। তিনি গতকাল ঢাকাদক্ষিণ ১০নং উত্তর বাদেপাশা ইউপি ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। বাদেপাশা ইউপি সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে ও এম কে দাস মঞ্জু এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, দপ্তর সম্পাদক মেহেদী কাবুল, খায়রুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাদেপাশা ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, শাহীন চৌধুরী, বাদেপাশা ইউপি যুবলীগের সভাপতি আলীম উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল কাদির, আলীম উদ্দিন, আনোয়ার হোসেন, মামুন, শিমুল, রেজা, লুৎফুর, জাহাঙ্গীর প্রমুখ। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment