ফটো সাংবাদিক আতাউর রহমান আতা’র তিন দিনব্যাপী ৪র্থ একক আলোকচিত্র প্রদর্শনী আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টায় নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের আমিনূর রশিদ চৌধুরী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূঁইয়া। প্রদর্শনীতে দক্ষিণ সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও প্রকৃতিসহ বিভিন্ন দর্শনীয় স্থানের ৫২টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
২৫ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment