পবিত্র ঈদ উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, সাংসদ রোশনারা আলী, এড মিলিব্যান্ড এবং তারেক রহমানের ঈদ শুভেচ্ছা

Monday, October 14, 2013

সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন থেকে,


ডেভিড ক্যামেরুনঃ

বরাবরের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ব্রিটেন সহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।


ডাউনিং ষ্ট্রীট সূত্রে ডেভিড ক্যামেরুনের এই শুভেচ্ছা বার্তা ব্রিটেনের মুসলিম কমিউনিটির প্রধানদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি ব্রিটেনের এবং বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।


ইতিমধ্যে ব্রিটেনের জনপ্রিয় টিভি চ্যানেল ইসলাম চ্যানেল ডেভিড ক্যামেরুনের এই ঈদ শুভেচ্ছা সম্বলিত ভিডিও বার্তা টেলিকাষ্ট করছে গত দুদিন থেকে। তারা তাদের সংবাদের মাঝে মধ্যে বিভিন্ন ধর্মীয় এড এর সাথে সামঞ্জস্য রেখে ডেভিড ক্যামেরুনের এই ঈদ শুভেচ্ছা বার্তা প্রায় এক মিনিটেরও অধিক সময় কালীন নিয়ে প্রকাশ করছে।


ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ব্রিটেনের মুসলমান কমিউনিটির সাথে সাথে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি তার ঈদের শুভেচ্ছা বার্তা প্রকাশের সময় স্পষ্ট উচ্চারণে ঈদ মোবারক- বলে সম্বোধন করে মুসলমানদের এই ধর্মীয় ঈদ উৎসব পালনে সাফল্য কামনা করছেন, সহমর্মিতার অনন্য এক দৃষ্টান্ত হিসেবে উচ্ছ্বসিত প্রশংসাও করছেন।


পবিত্র ঈদ উপলক্ষে লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার স্কুলগুলো ঈদের দিনে ছুটি ভোগ করে থাকে, ব্রিটেনের অন্যান্য শহরের স্কুলগুলোতে মুসলমানদের ক্ষেত্রে স্কুলের ছুটি না থাকলেও উপস্থিতি বাধ্যবাধকতা নয়। অনিয়মিত এক ছুটি সকলেই ভোগ করে থাকেন। তবে ব্যতিক্রম শুধু রেস্টুরেন্টে কর্মরত শ্রমিকেরা-যারা ঈদের দিনেও ছুটি পাননা। বাঙালি, অবাঙালি রেস্টুরেন্ট মালিক যিনি বা যারাই হউন না কেন, ঈদের দিনেও তারা রেস্টুরেন্ট খোলা রাখেন।


রোশনারা আলী এমপিঃ

এদিকে টাওয়ার হ্যামলেটস বারার বাঙালি এমপি রোশনারার অফিস থেকে পবিত্র ঈদ উপলক্ষে ব্রিটেনের এবং বিশেষ করে বারার সকল মুসলমান সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুন্দর, সুস্বাস্থ্য, পরিচ্ছন্ন জীবন কামনা করেছেন। একই সাথে রোশনারা আলী এমপি বাংলাদেশের সকল মুসলমান ভাই-বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংবাদ পত্রে প্রকাশের জন্য বিবৃতি দিয়েছেন।

রোশনারার অফিস সূত্রের এই বার্তায় সাম্প্রতিক বার্কলেস ব্যাংক কর্তৃক বাংলাদেশী মানি এক্সচেঞ্জ কোম্পানি ও ফাইন্যান্স হাউসের ব্যাংক একাউন্ট বন্ধের লবিষ্ট সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, রোশনারার অফিস এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কনষ্ট্যান্ট লিয়াজো ও দরকষাকষি করে চলেছেন, তার এ লবিষ্ট একটি চলমান প্রক্রিয়া, এবং তিনি তার সাধ্যমতো সকল ব্যবস্থাই গ্রহণ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।


তারেক রহমানঃ

লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সংবাদ পত্রে প্রকাশার্থে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা বার্তায় ব্রিটেন সহ বাংলাদেশের আপামর জনগণ এবং বিশ্বের বাংলা ভাষাবাসী সকল জনগণকে পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন। শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, পবিত্র ঈদ বয়ে আনুক সকলের জন্য অনাবিল আনন্দ ও সুন্দর এবং কল্যাণময় জীবন। বাংলাদেশের গণতন্ত্র নিষ্কন্ঠক হউক, গণতন্ত্রমনা জনগণের আন্দোলন, সংগ্রাম এবং নিপীড়িত-নির্যাতিত লাখো গণ-মানুষ ও গণতন্ত্রের অকুতোভয় সৈনিকদের জীবনে ঈদের আনন্দ বয়ে আনুক সত্যিকারের সুখী, সমৃদ্ধশালী সুস্থ জীবন, সকলের জীবন ও পরিবার হউক সুখের ও শান্তির ও কল্যাণের। দুস্থ, অসহায়, গরীব মানুষের জীবনে সমাজের বিত্তবান, ধনীদের সাহায্যের হাত বাড়িয়ে নিরন্ন জনগণের মুখে হাসি ফুটে উঠুক- এই হউক আমাদের সকলের মিলিত প্রার্থনা।


লন্ডন টাওয়ার হ্যামলেটস মেয়র লুতফুর রহমান, লন্ডনের মেয়র বরিস জনসন মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন।


এড মিলিব্যান্ডঃ

ব্রিটেনের বিরোধী দলীয় নেতা ও লেবার দলীয় লিডার এড মিলিব্যান্ড-এর লেবার দলীয় অফিস থেকে পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে ঈদ শুভেচ্ছা জানিয়ে সংবাদ পত্রে প্রকাশের জন্য বিবৃতি প্রেরণ করেছেন।

বাংলাদেশ সেন্টারের সাবেক নেতৃবৃন্দ সহ ক্যাটারার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দও সকলকে ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।অন্যান্যের মধ্যে আরো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ, সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার ও ফেইথ ফাউন্ডেশন, লন্ডন এলএমসি, সাবেক ছাত্রনেতা সৈয়দ এ মাবুদ, বেতার বাংলার ডাইরেক্টর নাজিম এ চৌধুরী, লেখক শামীম আজাদ, বাংলা পোষ্টের সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, চ্যানেল এস কর্তৃপক্ষ, চ্যানেল আই ইউকে-ইউরোপ সহ আরো অনেকে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License