ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, অতিরিক্ত লাভের আশা করলে শেয়ার বাজারে হোচট খেতে হবে। একজন ভালো বিশেষজ্ঞের কাছে গেলে এই হোচট খাওয়ার আশংকা কমে যায়। শেয়ার বাজার এনজয় করার জায়গা নয় ইনভেস্ট করার জায়গা। দীর্ঘ মেয়াদী
বিনিয়োগ করলে সফল হওয়া যায়। তেমনিভাবে শোনা কথায় ইনভেস্ট করলে ক্ষতির সম্মুখিন হতে হবে। তাই সময় সুযোগ বুঝে ইনভেস্ট করতে হবে। শেয়ার বাজারে কোন অবস্থাতেই হাল ছাড়লে হবে না। শেয়ার বাজার না থাকলে একটা দেশের শিল্প ও প্রবৃদ্ধি নষ্ট হয়।
গতকাল সোমবার নগরীর একটি হোটেলে এস আর ক্যাপিটেলের উদ্যোগে ইনভেন্সমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এস আর ক্যাপিটেল সিলেটের চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ম্যানেজিং ডিরেক্টর সিদ্দিকুর রহমান এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের বিজনেস এডিটর সৈয়দ আতিয়ার রহমান সবুজ, একুশে টেলিভিশনের সিনিয়র বিজনেস প্রেজেন্টার এন্ড রিপোর্টার রাজীব জামান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস আর ক্যাপিটেলের পরিচালক কুদরত উল্লাহ ফায়ের, এম এ গনি, এডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment