গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড, ফুলতৈলছগাম গ্রামের মধ্যবর্তী স্থানে নবনির্মিত কালভার্টটির উপর দিয়ে চলাচলের সময় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বৈদ্যুতিক তারের খোলা লাইন রেলিং এর অতি নিকটবর্তী হওয়ায় জনসাধারণ অতি ঝুঁকিতে চলাচল করছেন।
অসাবধানতাবশত যে কেউ বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। এ ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে গ্রাম তথা এলাকাবাসীকে রক্ষা করার জন্য ১নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্নান পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-২ এর জেনারেল ম্যানেজার বরাবরে গত ২ অক্টোবর তারিখে আবেদনে উল্লেখ করেছেন। এদিকে গোয়াইনঘাট উপজেলার প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও বীরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইয়ূব আলী এক বিবৃতিতে বিদ্যুতের মরণ ফাঁদ থেকে ফুলতৈলছগাম গ্রামসহ এলাকাবাসীকে রক্ষায় এগিয়ে আসতে পল্লীবিদ্যুৎ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment