জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানীগঞ্জে বহিরাগত কাউকে প্রার্থী মানবে না জাপা
বিশেষ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত কোন প্রার্থীকে মেনে নিতে রাজি নন সিলেট-৪ আসনভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের জাতীয় পার্টির নেতা-কর্মী-সমর্থকরা। তাদের দাবি, সংসদ নির্বাচনে এই ৩ উপজেলার স্থায়ী অধিবাসী কাউকে মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে তারা জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ইতিহাসখ্যাত ১৭ পরগণার সালিশ সমন্বয় কমিটির সভাপতি, দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সিরাজ উদ্দিন আহমদকে প্রার্থী করার পক্ষে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে এই প্রবীণ নেতার ছবি সম্বলিত পোস্টারও সাঁটানো হয়েছে ব্যাপক হারে। এ ব্যাপারে কেন্দ্র থেকে তাদেরকে সবুজ সংকেত দেয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অন্যদিকে বিয়ানীবাজার উপজেলার অধিবাসী এটিইউ তাজ রহমান নামের এক প্রবাসী নিজেকে সিলেট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী দাবি করে বহু পোস্টার-ফেস্টুন লাগিয়েছেন। সহজেই চোখে পড়ার মতো করে বিজ্ঞাপন দিয়েছেন কোন কোন পত্রিকায়। তারউপর এই তিন উপজেলার দলীয় সমন্বয়কারী হিসেবে পরিচয় দিয়ে নেতা-কর্মীদেরকে 'কথামতো না চললে বহিষ্কার' জাতীয় হুমকি-ধমকি দিয়ে চলেছেন বলে অনেকে অভিযোগ করেছেন। এ ব্যাপারে দলের চেয়ারম্যানসহ অন্যান্য নেতাকে অবহিত করা হয়েছে।

No comments:
Post a Comment