ইলিয়াস আলী বীরের বেশে আবারো জনগণের মাঝে ফিরে আসবেন -তাহসিনা রুশদী লুনা

Monday, October 21, 2013

বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলী সহধর্মিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রুশদী লুনা বলেছেন, সিলেটের রাজনীতির সিংহ পুরুষ ইলিয়াস আলী বীরের বেশে আবারো জনগণের মাঝে ফিরে আসবেন। লক্ষ লক্ষ মানুষের আশির্বাদ ও ভালবাসা বিফলে যেতে পারে না। তিনি বলেন, নিখোঁজের দীর্ঘ দিন চলে গেল এখনও আমার স্বামীকে ফেরত পাইনি। আমি এখন শুধু আল্লাহর ওপর ভরসা করে আছি। আমার বিশ্বাস তিনি ফিরবেন। লুনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী দলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা মনোবল হারাবেন না। ধৈর্য্য ও শৃংখলার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে যান।

তিনি গত রোববার রাতে বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইলিয়াস আলীর গ্রাম বিশ্বনাথের রামধানাস্থ বাসভবনে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদ আলী, দপ্তর সম্পাদক মো. ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান জামান সমছু, সহ-সভাপতি আবুল কালাম কছির, সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রুহেল, দপ্তর সম্পাদক বশির আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলু মিয়া।

উপজেলা বিএনপিরর যুগ্ম-সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অলংকারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ভোলাই খাঁন ও সাধারণ সম্পাদক তকবির মিয়া চৌধুরী, উপজেলা সেচ্ছা-সেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক তাজউদ্দিন আহমদ কিনু, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আমির আলী, আব্দুস শহিদ প্রমূখ।

সম্মেলনে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. জাহেদুল ইসলাম বজলু মিয়াকে সভাপতি, মো. আলতাব আলী মেম্বারকে সধারন সম্পাদক ও মিজানুর রহমান মোজাহিদ সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License