বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী বলেছেন, আসন্ন গণ আন্দোলনের পদধ্বনী শোনে জনসমর্থণহীন ব্যর্থ আওয়ামী সরকার দিশেহারা হয়ে উঠেছে। তাই ক্ষমতা হারানোর শেষ মুহূর্তে এসে বেপরোয়া সরকার দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গণগ্রেফতার করছে ও ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে।
তিনি বলেন, সব সময়ই সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী আওয়ামী লীগ দেশের মঙ্গল চায় না। তারা চায় না দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। তাই ১৮দল বারবার ব্যাপক ছাড় দিয়ে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সমস্যা নিরসনের চেষ্টা করলেও তারা তাতে সাড়া দেয়নি। তিনি সর্বশেষ ২১অক্টোবর জোট নেত্রী বেগম জিয়ার সংবাদ সম্মেলনে ঘোষিত নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন বেগম জিয়া ঘোষিত ফর্মুলায় নির্বাচন দিয়ে আসন্ন সংঘাত থেকে দেশকে বাঁচান। অন্যথায় যে কোন পরিসি’তির জন্য আওয়ামী লীগই দায়ী থাকবে। এবং এরজন্য আওয়ামী লীগকে জাতি কখনো ক্ষমা করবে না।
তিনি সম্প্রতি অন্যায় ভাবে নির্দোষ ১৮দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান
ফরিদ উদ্দিন চৌধুরী সোমবার কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জামায়াত নেতা মাওলানা আব্দুস শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট উত্তর জেলা শাখার মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করীম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপসি’ত ছিলেন জামায়াত নেতা হাফিজ মাসুম আহমদ, মহিউদ্দিন, সাবেক ছাত্রনেতা আবুল খায়ের, মাওলানা আব্দুল হক, মুহিবুর রহমান, আমির উদ্দিন মেম্বার, আব্দুল জলিল মেম্বার, মাওলানা আবুল কালাম, ছাত্রশিবির নেতা জাকির হোসেন, শরীফ উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি
বেগম জিয়া ঘোষিত ফর্মুলায় নির্বাচন দিয়ে আসন্ন সংঘাত থেকে দেশকে বাঁচান – মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী
Monday, October 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment