অশ্রুভেজা চোখে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব
রাকেশ রায় : অশ্রুসিক্ত চোখে অসূরনাশিনী মা দুর্গাকে বিদায় জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। আর এর মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব। সোমবার ১৪ অক্টোবর বেলা ২টার পর সিলেট মহানগরীর চাঁদনীঘাটে সুরমা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
পুরো পাঁচটি দিন দেবী দুর্গা ছিলেন মর্ত্যে। এ সময় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘর ছিল আনন্দভরা। প্রতিদিন ছিল পূজা-পার্বন। এ উল্লাস ছড়িয়ে পড়েছিল অন্য ধর্মাবলম্বীদের মাঝেও। ফলে শারদীয় দুর্গোৎসব অন্যান্য বছরের মতোই সার্বজনীন রূপ লাভ করে।
মূলকথা, শারদীয় দুর্গাপূজা এখন আর শুধুমাত্র উপাসনার চকে আবদ্ধ নয়। সার্বজনীন এক উৎসবে পরিণত হয়েছে।

No comments:
Post a Comment