গণগ্রেফতার বন্ধ করে দেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষা করুন

Sunday, October 13, 2013

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ২৫ অক্টোবরকে সামনে রেখে সরকার দেশব্যাপী গণগ্রেফতার শুরু করেছে। রাতের আঁধারে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের নামে বাসাবাড়ি ও মেসে তল্লাশীর নামে দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে সরকার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও ব্যর্থ সরকারের পদত্যাগের দাবীতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। কিন্তু আওয়ামীলীগ জনমতকে উপেক্ষা করে একদলীয় নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে নির্বাচনের মাঠ থেকে সরানোর কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না। গণহত্যা, গণমামলা ও গণগ্রেফতার করে মুক্তিকামী দেশপ্রেমিক জনতার আন্দোলন স্তব্ধ করা যাবে না। গণগ্রেফতার বন্ধ করে দেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষার জন্য সরকারকে নমনীয় হতে হবে।

গতকাল রোববার সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, জামায়াত নেতা এডভোকেট আব্দুর রব, আব্দুস শাকুর, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল মুকিত প্রমুখ।বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License