কানাইঘাটে ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ॥ গ্রেফতার ১

Sunday, October 13, 2013

Kanaighat Policeকানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট থানা পুলিশ ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গতকাল রবিবার সকাল অনুমান ৯টার সময় উপজেলার সাতবাঁক ইউপির দক্ষিণ জুলাইর মিনহাজ আহমদের বাড়ীর পাশ থেকে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় ফেনসিডিলের মালিক পশ্চিম জুলাই গ্রামের সিদ্দিক আলীর পুত্র এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী ফারুক আহমদ (৩২) কে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত ফারুক আহমদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। থানার মামলা নং-০৬, তাং-১৩/১০/১৩ইং।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License