সর্বদলীয় সংগ্রাম কমিটি করতে ১৮ দলীয় জোট সিলেট মহানগর-এর জরুরী সভা আজ

Sunday, October 13, 2013

এক দলীয় নির্বাচন প্রতিরোধ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল আন্দোলন জোরদার করতে সারাদেশের ন্যায় সিলেটেও কেন্দ্র ভিত্তিক সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করতে যাচ্ছেন ১৮ দলীয় জোট সিলেট মহানগর নেতৃবৃন্দ। সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ হকের যতরপুরস্থ বাসভবনে এক জরুরী সভা অনুষ্ঠিত হবে।

সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য ১৮ দলীয় জোট সিলেট মহানগর নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন ১৮ দলীয় জোট সিলেট মহানগর আহবায়ক ও মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ হক এবং মহানগর জোট-এর সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন।বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License