সুনামগঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নিরাপদ জনপদ —– মতিউর রহমান এমপি

Sunday, October 13, 2013

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :

সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, সুনামগঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির নিরাপদ জনপদ। এ জনপদের লোকজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের প্রতি সহর্মিতা ও


শ্রদ্ধাবোধ রেখে স্ব স্ব ধর্ম কর্র্ম পালনের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। শারদীয় দুর্গোৎসব ও পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে পারস্পরিক সহাবস্থানের মজবুত ভিত্তিকে আমরা যেকোন মূল্যে অক্ষুণœ রাখতে চাই।

গতকাল রবিবার রাতে সুনামগঞ্জ পৌর এলাকার মোক্তারপাড়া কালিবাড়ি, জগন্নাথ বাড়ি, ষোলঘর ও নবীনগর আবাসিক এলাকায় স্থাপিত পূজামন্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব মতিউর রহমান এমপি একথা বলেন। এ সময় জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শফিকুল আলম, জুনেদ আহমদ, গোলাম সাবেরীন সাবু জেলা ছাত্রলীগ নেতা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License