পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি সিলেটসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় অর্থমন্ত্রী বলেন, ঈদ-উল-আযহা মুসলিম উম্মাহর একটি বড় উৎসব। সকল ভেদাভেদ ভুলে এক সারিতে দাঁড় করায় সকল শ্রেণীপেশার মানুষকে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্র্যতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। যার ফলে আগের তুলনায় দেশের মানুষ এখন অনেকটা সুখ ও শান্তিতে বসবাস করছেন। তিনি আগামী দিনগুলোতে সকল অপতৎপরতা ও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
মন্ত্রী বিদেশে অবস্থান করায় এবারের ঈদে নিজ এলাকা সিলেটের মানুষের সাথে ঈদ উদযাপন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি
ঈদ-উল-আযহা উপলক্ষে অর্থমন্ত্রীর শুভেচ্ছা
Sunday, October 13, 2013
Labels:
# কাজির বাজার
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment