প্রফেসর ডা: আখতার হোসেইন-এর মৃত্যুতে সিলেট জামায়াতের শোক

Monday, October 14, 2013

বিশিষ্ট চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ সিলেটের মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: আখতার হোসেইন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

গতকাল সোমবার এক যৌথ শোক বার্তায় সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান ও সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান ও সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, প্রফেসর ডা: আখতার হোসেইনের মৃত্যুতে সিলেটবাসী একজন বিশেষজ্ঞ চিকিৎসককে হারালো যা কোন দিন পুরন হবার নয়। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন আমীন। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License