সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হোউক আমাদের জীবন। মুসলমানদের ২টি বড় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এই দুই জামায়াত প্রতিটি এলাকার ঈদগাহ হওয়া উচিৎ। একে অন্যের সাথে যে ভালোবাসার সেতু বন্ধন সৃষ্টি হয় তা অন্য কোন ভাবে সম্ভব নয়। আসুন আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূর করি এবং দেশের সমৃদ্ধির জন্য সকলে মিলে কাজ করি।
গতকাল সোমবার বেলা আড়াইটায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়া মদিনা মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানের পাকার কাজ সম্পন্নের পর ঈগাহের ্ ুদ্বোধন কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান আনোওয়ার হোসেন আনু মেম্বার, উপজেলা আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সাবেক এলাকা পরিচালক বদরুজ্জামান এনাম, মসজিদ ও ঈদগাহ কমিটির মোতাওয়াল্লী সৈয়দ আব্দুল হান্নান, সেক্রেটারী জামাল আহমদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বদরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, নান্টু চন্দ, সাদিকুর রহমান খাদিম, নিজাম উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন আলা, আবুল কালাম, মুসলিম মিয়া, যুবলীগ নেতা আব্দুস সামাদ প্রমুখ।বিজ্ঞপ্তি
ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আমাদের জীবন
Monday, October 14, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment