সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সরকারী তিব্বিয়া কলেজের সার্জারী বিভাগের অনারারী প্রভাষক আক্তার হোসেনের হাতে এবার লাঞ্চিত হয়েছেন কলেজের প্রিন্সিপাল হাকিম মোহাম্মদ মুহিব উল্লাহ। আক্তার হোসেনের একের পর এক অবৈধ কর্মকান্ডে ফুসে উঠছেন কলেজের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষকবৃন্দ। এই ঘটনায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রিন্সিপালের কক্ষে ঢুকে প্রিন্সিপালকে গালাগালির এক পর্যায়ে অফিস কর্মকর্তাদের সামনে তাকে লাঞ্চিত করে প্রভাষক আক্তার। সে প্রিন্সিপালকে হাত দিয়ে চড় মারার চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন। তখন আক্তার হোসেন তার সাথে থাকা ব্যাগ দিয়ে প্রিন্সিপালের গায়ে আঘাত করে। এ সময় অফিসের কর্মকর্তা আব্দুর রহমান, কাজী দেলোয়ার, শফিকুর রহমান, আব্দুস শুকুর হাওলাদার সহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। এই ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হয়নি আক্তার। সে যাওয়ার সময় প্রিন্সিপালের কক্ষ বাহির থেকে তালা দিয়ে যায়। ৩/৪ ঘন্টা পরে ডা: মিফতাহুল হোসেন সুইট-এর হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয়। আক্তার হোসেনের এই ঘটনায় শিক্ষক/শিক্ষার্থীগণ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ সময় তারা আক্তারের অব্যাহতির দাবী জানান।
সরকারী তিব্বিয়া কলেজে প্রভাষক আক্তার হোসেনের হাতে প্রিন্সিপাল লাঞ্চিত
Sunday, October 13, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment