সিলেট গ্যাস ফিল্ডস লি:-এ জৈন্তাপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের চাকুরী প্রদান এবং ২৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য নিযোগ পরীক্ষা স্থগিত করার দাবীতে বৃহত্তর জৈন্তিয়া সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয় অবরোধ করেন।
সোমবার সকাল ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সিলেট গ্যাস ফিল্ডস লি.-জৈন্তিয়া অঞ্চল থেকে তৈল গ্যাস উত্তোলন করে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করছে। এখানকার মানুষ দীর্ঘদিন থেকে দাবী জানিয়ে আসছেন কোম্পানীর বিভিন্ন পদে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে নিযোগ প্রদান করতে। নেতৃবৃন্দ ২৫শে অক্টোবরের পরীক্ষা স’গীত করতে দাবী জানান। এদিকে, অবরোধ কর্মসূচি প্রত্যাহর করার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ, বিএনপি নেতা ইলিয়াছ আহমদ, ফয়জুল হাছান ও ফখরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ছাত্রনেতা জহির রায়হান। সভা পরিচালনা করেন ছাত্রনেতা সোহেল আহমদ ও তাজ উদ্দিন। এতে বক্তব্য রাখেন ছাত্রনেতা হানিফ আহমদ, নিজাম উদ্দিন, আমির উদ্দিন, ইমাম উদ্দিন, সামছুর উদ্দিন, বশির উদ্দিন, নূরুল ইসলাম, জসিম উদ্দিন, জাহেদ আহমদ, মিছবাহ, শাহেদ, মামুন, মাসুম, শাহীন, মনির, মামুনুর রশিদ ও ইব্রাহিম আলী প্রমুখ।
সিলেট গ্যাস ফিল্ডে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে কোম্পানীর অফিস অবরোধ
Monday, October 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment