কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে চাঁদাবাজদের চাহিদা মতো চাঁদার টাকা না দেওয়ায় ৩ শুল্ক স্টেশনের কয়লা ও চুনাপাথর পরিবহণকারী শতাধিক ইঞ্জিনের নৌকা গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত আটক করে রাখা হয়। এঘটনায় ব্যবসায়ী ও নৌকার মাঝিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগীতা না পেয়ে চাঁদাবাজদের কথা মতো চাঁদা দিয়ে আটককৃত নৌকাগুলো ছাড়িয়ে নেয় নৌকার মাঝিরা। এঘটনাটি ঘটেছে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মুজরাই গ্রামের সামনে অবস্থিত পাটলাই নদীতে। এব্যাপারে কয়লা ও চুনাপাথর পরিবহনকারী দিলশাদ নৌ-পরিবহনের মাঝি একদিল আহমেদ,রানা পরিবহণের মাঝি কদ্দুস মিয়া,আকাশ পরিবণের মাঝি বেলায়েত হোসেনসহ অন্যন্যারা বলেন,পাটলাই নদী দিয়ে বাগলী,বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন থেকে কয়লা ও চুনাপাথর পরিবহণ করতে গিয়ে পথে পথে চাঁদা দিতে হয়। চাঁদাবাজদের কথামতো চাঁদার টাকা না দিয়ে নৌকা আটক করে রাখাসহ মারধর করে নৌকা থেকে মালামাল লুট করে নিয়ে যায়। প্রশাসনের বিভিন্ন দপ্তরে এব্যাপারে বারবার অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়না। স্থানীয়রা জানায়,শিবরামপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মতিউর রহমান দেবত্তর স্ট্রেট ও কুড়েরপাড় গ্রামের জলিল মিয়ার ছেলে আকবর মিয়া খাস খালেকশনের নামে তাদের বাহিনী নিয়ে প্রতি ইঞ্জিনের নৌকা থেকে ১হাজার ৫শত টাকা থেকে ৩ হাজার এবং বিজিবি ক্যাম্পের নামে দুধের আউটা গ্রামের নূরজামালের ছেলে জিয়াউর রহমান জিয়া প্রতি নৌকায় ১ হাজার থেকে ২হাজার ৫শত টাকা পর্যন্ত জোরপূর্বক চাঁদা উত্তোলন করছে। তাদের অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা-মামলা করে হয়রানী করা হয়। কিশোরগঞ্জ জেলার বাজিতপুর নৌকা মালিক সমিতি সভাপতি বাচ্চু মাঝি বলেন,পুলিশ ও বিজিবির সহযোগীতায় চাঁদাবাজরা দাপটের সাথে চাঁদা উত্তোলন করে। কারো কোন সহযোগীতা না পেয়ে অবশেষে চাঁদাবাজদের চাঁদা দিয়েই নৌকাগুলো ছাড়িয়ে নিতে বাধ্য হই। উত্তর শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার আলী আমজাদ বলেন,গতকাল শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক নৌকা আটক করে রাখা হয়। পাটলাই নদীতে নামে-বেনামে চাঁদাবাজি করলেও প্রশাসন এব্যাপারে কোন ব্যবস্থা নেয়না। তাহিরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন বলেন,চাঁদার জন্য কয়লা ও চুনাপাথর পরিবহণকারী নৌকা আটকের খবর পেয়ে ফোনের মাধ্যমের এই সমস্যার সমাধান করা করেছি।
তাহিরপুরে চাঁদাবাজদের হাতে শতাধিক নৌকা আটক : অতপর চাঁদা দিয়ে মুক্ত
Monday, October 14, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment