যুক্তরাষ্ট্র আ’লীগের “মহাজোট সরকারের সফলতা ও প্রবাসীদের ভাবনা শীর্ষক” সেমিনার

Monday, October 14, 2013

photo22বাপসঊজ:বাংলাদেশের “মহাজোট সরকারের সফলতা ও প্রবাসীদের ভাবনা শীর্ষক” এক সেমিনার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালর্কী পার্টি সেন্টারে অনুষ্টিত হয় গত ১৪ অকেটাবর,রবিবার। উক্ত সেমিনারে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিলবোর্ড ও বিএনপি-জামাত-হেফাজতীদের তান্ডব ও সরকারের সফলতার উপর নির্মিত বিশ মিনিটের একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সজ্ঞালনে বিভিন্ন আলোচক তাদের মতামত ও প্রতিক্রিয়া ব্যাক্ত করেন এবং দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করেন।খবর বাপসনিঊজ.


সেমিনারে বক্তব্য রাখেন সহ-সভাপতি মন্ডলীর অন্যতম আকতার হোসেন, সৈয়দ বশারত আলী, সামছুদ্দীন আজাদ, লুৎফুল করিম, নজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা সম্পাদক মুজাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম গেদু, আওয়ামী লীগ নেতা মুজিবুল মাওলা, টি মোল্লা, স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ,যুক্তরাষ্ট্র শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজউদ্দিন সোহাগ, যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন,

সেমিনারে আলোচনায় অংশগ্রহনকারী বক্তারা দৃঢ়তার সাথে ঘোষনা করেন যে- আগামী নির্বাচনে বিজয়ী হতে মুজিব আদর্শের সকল নেতা-কর্মীকে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে জননেত্রীর সরকার প্রতিষ্ঠার শপথ নিতে বলেন। আকাশছোয়া উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্থি তুলে ধরে বক্তারা বলেন এত সফলতার পর বিএনপির- জামাত-হেফাজত এর অপপ্রচার ও গ্রামে গঞ্জে, মসজিদ মন্দিরে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। এখন থেকে সকল ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝানোর দ্বায়িত্ব মুজিব আদর্শের সকল নেতা কর্মীর।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের জেড এ জয়, জাহাঙ্গীর হোসেন মিয়া, যুবলীগ নেতা ফরিদ আলম, জামাল আহমেদ, শ্রমীক লীগ নেতা কাজী আজিজুর হক খোকন, জুয়েল আহমেদ, আওয়ামী লীগের কার্য্যকরী সদস্য মিসেস শাহানারা রহমান, জহিরুল ইসলাম, আবুল কাশেম, এম আনোয়ার, এম এ আলম বিপ্লব, মিসেস শেফু রহমান, রফিক আহমদ, মাহমুদুল মুরাদ, মিজনুর রহমান শিমুল, তৈয়বুর রহমান, আনিসুজ্জামান সবুজ, কবির হোসেন, গিয়াস উদ্দিন বিশ্বাস নান্নু, আব্দুল আমিন প্রমুখ।

ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মনিরুল ইসলামের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশর সকল আন্দোলনে নিহত শহীদানদের আতœার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিঃ নিরবতা পালন ও ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে সভার শুরু হয়। এরপর সভাপতি ড.সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মিসেস শাহানারা রহমান ও মিসেস শেফুু রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন সেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, আব্দুল হামিদ, মোঃ তুরান ও আব্দুস সোবাহান সোহাগ। পালর্কী পাটি সেন্টারের চারদিকের দেওয়াল ব্যাপী মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ডের স্বচিত্র বিলবোর্ড প্রদর্শন করা হয় এবং উন্নয়ন চিত্র সম্বলিত পূস্তিকা ও সিডি উপস্থিত সকলের মধ্যে বিতরন করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License