সুরমা টাইমস রিপোর্টঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রানৈতিক নেতৃবৃন্দ। পৃথক শোকবাতায় নেতৃবৃন্দ বলেন, হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয়বস্তুকে কোরবানীর যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মুসলিম উম্মাহর জন্য আজও তা অনুকরণীয়। মানুষের লোভ লালসা, পাপ, হিংসা, ক্রোধসহ সকল অশুভ প্রবৃত্তিকে কোরবানীর শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহা ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে সুসংহত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ইনাম আহমদ চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ।
ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন মহলের ঈদ শুভেচ্ছা
Monday, October 14, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment