বিরোধী দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চায় – শিক্ষামন্ত্রী নাহিদ

Sunday, October 13, 2013

গোলাপগঞ্জে দিনব্যাপী একাধিক উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিরোধী দল বিভিন্ন কর্মকান্ডের প্রমাণ করেছে তারা উন্নয়ন চায় না, নির্বাচন নিয়ে তারা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চায়। নির্বাচন নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচন বানচালের লক্ষ্যে যে কোন অপতৎপরতা রুখে সরকার মানুষের ভোটাধিকারের বিষয়টি নিশ্চিত করবে। তিনি উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।


রোববার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকাল ৯টায় প্রায় ৬ কোটি ৮লক্ষ টাকা ব্যয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মচারীদের বাসস্থান ও নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।


এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেছেন, গোলাপগঞ্জের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলার ২৮টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। সারা দেশে বতর্মান সরকার স্বাস্থ্য বিভাগকে অতি গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিকগুলো এক্ষেত্রে গ্রামীণ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দানে প্রশংসনীয় ভ‚মিকা পালন করছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে ও ডা. আখলাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির উদ্দিন ছাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী রিংকু, এনামুল হক রুহেল, শাহাব উদ্দিন আহমদ।


এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান এবিএম ছদরুল উলা চৌধুরী, মঈন উদ্দিন, বদরুল হক, হাজী আব্দুল ওয়াদুদ, আবুল লেইছ, জহির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাহমুদ আহমদ, স্বেচ্ছাসেবকলীগের জামিল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা আব্বাস উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, জাফরান জামিল, ইউপি সদস্য মুজিবুর রহমান মলি­ক প্রমুখ।


বেলা ১২টায় শিক্ষামন্ত্রী শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামে নব-নির্মিত মডেল হাইস্কুলের উদ্বোধন করেন। এ উপলক্ষে এলাকাবাসী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কানু মিয়া। বিশিষ্ট সমাজসেবী মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ ছালিক, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, লুৎফুর রহমান লুতি, তাহের উদ্দিন তাজ্জুব, শিক্ষক আব্দুল আলী, ইউপি সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


বেলা ৩টায় বাদেপাশা ইউনিয়নের কুশিয়ারা কলেজের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ উপলক্ষে কলেজ পরিচালনা কমিটির সভাপতি, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহর সভাপতিত্বে ও তরুণ সমাজসেবী মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ। সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য দেবের পূজা মন্ডপ পরিদর্শন করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License