মহানগর জমিয়তের বিক্ষোভ মুফতী ওয়াক্কাসের মুক্তি দাবী

Sunday, October 13, 2013

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর এর উদ্যোগে মসজিদ মাদরাসা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও জমিয়ত মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের নিঃশর্ত মুক্তির দাবীতে রোববার বাদ আসর সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।


মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কোর্ট পয়েন্টে মহানগর জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহদুদুল হাসান-এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ব্যর্থ আওয়ামীলীগ সরকার তাদের অপকর্ম ঢাকতে মসজিদ, মাদরাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামের লালখান বাজার মাদরাসা মসজিদ বন্ধ করে মিথ্যা নাটক সাজিয়ে জাতিকে ধোকা দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বলেন, আলেম উলামাদের উপর সীমাহীন জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় জমিয়ত মহাসচিব মুফতী ওয়াক্কাসকে গ্রেফতার দিনের পর দিন রিমান্ড সহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেলে দিচ্ছে। জমিয়ত নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মসজিদ-মাদরাসা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ না হলে এবং জমিয়ত মহাসচিব মুফতী ওয়াক্কাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে দেশে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তার দায়ভার বর্তমান সরকারকেই বহন করতে হবে।


সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহানগর যুব জমিয়তের সভাপতি আলহাজ্ব জুবায়ের আল মাহমুদ, মাওলানা খায়রুজ্জামান, মহানগর জমিয়ত নেতা আবু বকর সিদ্দিক সরকার, জেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রফিক আহমদ মহল­ী, সেক্রেটারী মুখতার আহমদ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাসান আহমদ, মাওলানা মুতিউর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা এমাদ উদ্দিন ছালিম, জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক হাফিজ মাসউদ আজহার, মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License