বাংলাদেশ দলের দ্বিতীয় ব্যক্তি হিসেবে হ্যাট্রিক উইকেট সংগ্রহ করেছেন সোহাগ গাজী। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ১ম ইনিংসে হ্যাট্রিক অরক কাপালী।এরপর বিগত বছরগুলোতে আর কোন বাংলাদেশী বোলার এই কৃতিত্ব দেখাতে পারেনি। ১০ বছর পর এই কৃতিত্ব দেখালেন সোহাগ গাজী।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সফরকারী দলের ৬টি উইকেট তিনি একাই তুলে নেন। ম্যাচে ৭ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষনা করে কিউইরা।
ফলে বাংলাদেশ দলের ষষ্ঠ বোলার হিসেবে এক ম্যাচের এক ইনিংসে ৫ উইকেট শিকারের রেকর্ডে দ্বিতীয়বার প্রবেশ করেছেন তিনি। ক্যারিয়ারের ৭ম টেস্ট খেলেই সোহাগ ৫ উইকেট শিকার করা সেরা বোলারদের তালিকায় নিজের আসনটি গড়ে নেন।
এক ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকারীদের মধ্যে শীর্ষে রয়েছে বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ২০০৭ থেকে ১৩ সাল পর্যন্ত তিনি মোট ৯ বার ৫ উইকেট শিকার করেছেন। এরপরই রয়েছে মোহাম্মদ রফিক। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এপর্যন্ত ৭ বার ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন রফিক। তৃতীয় অবস্থানে রয়েছেন পেসার শাহদাত হোসেন। তিনি ২০০৫ থেকে ১৩ সাল পর্যন্ত মোট ৪ বার ৫ বা ততোধিক উইকেট শিকার করেছেন। ৫ম স্থানে রয়েছেন স্পিনার এনামুল হক জুনিয়র। তিনবার এই কির্তিটি ঘটিয়েছেন তিনি। আরেক পেসার রবিউল ইসলাম ২ বার সংগ্রহ করেছেন ৫ বা ততোধিক উইকেট। আর সোহাগ গাজী বাংলাদেশের ষষ্ঠ ক্রিকেটার যিনি দ্বিতীয়বারের মত ৫ বা ততোধিক উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন।
৫ উইকেট শিকারী সেরা ৬ বোলারের তালিকা
নাম সাল ৫ উইকেটের সংখ্যা
সাকিব আল হাসান ২০০৭-১৩ ৯ বার
মোহাম্মদ রফিক ২০০০-০৮ ৭ বার
শাহদাত হোসেন ২০০৫-১৩ ৪ বার
এনামুল হক জুনিয়র ২০০৩-১৩ ৩ বার
রবিউল ইসলাম ২০১০-১৩ ২ বার
সোহাগ গাজী ২০১২-১৩ ২ বার

No comments:
Post a Comment