কমলগঞ্জে সরকারি জায়গা থেকে গাছ কর্র্র্তনের অভিযোগ

Sunday, October 13, 2013

Pic- 1 কমলগঞ্জ থেকে সংবাদদাতা :

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি জায়গা থেকে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গতকাল রবিবার একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদীঘিরপার বাজারের শ্মশান সংলগ্ন সরকারী জায়গা থেকে বৃন্দাবনপুর (মাঝগাঁও) গ্রামের জগলুর রহমান চকদার জোরপূর্বক দলবল নিয়ে শনিবার ভোরে একটি আম গাছ কর্তন করেন। সকালে গাছটিকে সাইজ করে ঠেলাগাড়িতে তোলার সময় স্থানীয়রা বাধা প্রদান করেন। সরকারি জায়গার বন্দোবস্ত দখলদার মোঃ এনামূল হক জানান, রাজদীঘিরপার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জগলুর রহমান চকদার রাজদীঘিরপার বাজারের ১৫ শতক সরকারি জায়গা জোরপূর্বক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছেন। তিনি গত শনিবার ভোরে জায়গা দখলের চেষ্টায় কাউকে না জানিয়ে জোরপূর্বকভাবে ভোরে একটি আম গাছ কর্তন করেন। গাছটি কর্তনের ফলে এলাকাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি জায়গা থেকে গাছ কর্তনের অভিযোগ এনে গতকাল রবিবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্ত জগলুর রহমান চকদার এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License