জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পশুর হাটে পকেট চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল রবিবার জগন্নাথপুর পৌর এলাকার হেলিপ্যাড মাঠে ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাট বসে। স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা তুলে হাটে গরু কিনতে এসেছিলেন পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের আব্দুল বাকির।
এ সময় আব্দুল বাকিরের পকেট থেকে ৩২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় পকেট মার চক্র। টাকাগুলো চুরি হওয়াতে গরু কিনতে পারেননি আব্দুল বাকির। তাকে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে।

No comments:
Post a Comment