বিজয়া দশমীতে চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

Sunday, October 13, 2013

বিজয়া দশমীতে চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি


altনিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী সোমবার ১৪ অক্টোবর। এ দিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে মহানগরীর চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সিলেটে দুর্গাপূজার সমাপ্তি হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য এবং মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সার্বজননীন পূজামণ্ডপ ও পারিবারিক পূজামণ্ডপ সংশ্লিষ্টদেরকে নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন।


প্রতিমা বিসর্জন কার্যক্রম কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে জেলা ও মহানগর শাখার যৌথ সিদ্ধান্ত মোতাবেক পালন করার জন্য পূজা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি তারা এই অনুরোধ জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License